বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১০

খেলনাঘর
ঘরের ভিতর ঘর,তার ভিতর ঘর,
‌আমার খেলনাঘর।
মাঝে মাঝে ছিড়ে গেছে স্মৃতিপথ,
কোথাওবা শিখলের বন্ধন,কোথাওবা গভীর গিরীখাত,
কোথাওবা উঁচু পর্বত।
ঘরের ভিতর ঘর,তার ভিতর ঘর,
‌আমার খেলনাঘর।
তখনো সন্ধ্যা নামেনি তুলসিতলায়,
তখনো প্রদীপ জ্বলেনি,শঙ্খ বাজেনি ঘরে ঘরে,
তখনো গোধূলী যায়নি অন্ধকারে।
ঘরের ভিতর ঘর,তার ভিতর ঘর,
‌আমার খেলনাঘর।
আজো জেগে আছি,মরনরেখার খুব কাছাকাছি,
কুয়াশার ধূসর চাদর জড়িয়ে,
মিলনের অপেক্ষায়।
ঘরের ভিতর ঘর,তার ভিতর ঘর,
‌আমার খেলনাঘর।

1 টি মন্তব্য: